• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জামিন পেলেন ব্যারিস্টার সুমন ধর্ষণ ও গর্ভের সন্তান নষ্টের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, আদালতে বিধবা গ্যাস সরবরাহ তলানিতে, বন্ধের মুখে বহু কারখানা দৈনিক চাহিদা ৩৮০ কোটি ঘনফুট, সরবরাহ ২১৫ কোটি ঘনফুট এক বছরেই দুর্নীতি ২,৭১১ কোটি টাকার এনসিটিবি রাষ্ট্রপতি পদে না থাকলেও যেসব সুযোগ-সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি বাংলাদেশের এক কোটি ৮১ লাখ মানুষ তীব্র ঝুঁকিতে পড়বে : ডব্লিউএফপি শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স রাষ্ট্রপতির পদত্যাগ , দৈনিক বিজয় একাত্তর নিশ্চিত তিনি যাচ্ছেন, সময়ও কম

পূর্বানুমতি ছাড়াই নাম, আমি বিস্মিত, প্রেস কাউন্সিলের সদস্য পদ প্রত্যাহার নুরুল কবীরের

বিজয় একাত্তর ডেক্স ★ / ২৭৫ Time View
Update : শনিবার, ২ আগস্ট, ২০২৫

শেয়ার করুন……………….
বাংলাদেশ প্রেস কাউন্সিলের নতুন কমিটি ঘোষণা করেছে তথ্য মন্ত্রণালয়। সোমবার (২৮ জুলাই) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ কমিটির নাম প্রকাশ করা হয়। এতে বিশিষ্ট সাংবাদিক ও নিউ এইজ পত্রিকার সম্পাদক নুরুল কবীরকে সদস্য করা হয়েছে। তবে নিজের নাম গেজেটে দেখে বিস্মিত হয়েছেন নুরুল কবীর।

মঙ্গলবার (২৯ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

স্ট্যাটাসে তিনি লেখেন, “আমার গভীর বিস্ময়ের সঙ্গে জানাচ্ছি, বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় আমার নাম রাষ্ট্রীয় প্রেস কাউন্সিলের সদস্য হিসেবে গেজেটভুক্ত করেছে—তাও ভুল বানানে এবং আমার পূর্বানুমতি ছাড়াই। এর আগে একাধিকবার বিভিন্ন সরকার আমাকে এই কাউন্সিলে অন্তর্ভুক্ত হওয়ার অনুরোধ জানিয়েছিল, কিন্তু আমি বিনয়ের সঙ্গে সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছি। কিন্তু এবার সরকার বা অন্য কোথাও থেকে কেউই আমার সম্মতি নেওয়ার প্রয়োজন বোধ করেননি—এটা সত্যিই অদ্ভুত।

নাম তালিকা থেকে প্রত্যাহারের অনুরোধ জানিয়ে তিনি আরও লেখেন, “আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করছি, যদি এমন কেউ থেকে থাকেন, আমার নামটি তালিকা থেকে প্রত্যাহার করে নিয়ে আমাকে বাধিত করার জন্য।”

প্রসঙ্গত, নুরুল কবীর একজন খ্যাতনামা সম্পাদক, বুদ্ধিজীবী ও লেখক। স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে তিনি বরাবরই সোচ্চার।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd