• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ধর্ষণ ও গর্ভের সন্তান নষ্টের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, আদালতে বিধবা গ্যাস সরবরাহ তলানিতে, বন্ধের মুখে বহু কারখানা দৈনিক চাহিদা ৩৮০ কোটি ঘনফুট, সরবরাহ ২১৫ কোটি ঘনফুট এক বছরেই দুর্নীতি ২,৭১১ কোটি টাকার এনসিটিবি রাষ্ট্রপতি পদে না থাকলেও যেসব সুযোগ-সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি বাংলাদেশের এক কোটি ৮১ লাখ মানুষ তীব্র ঝুঁকিতে পড়বে : ডব্লিউএফপি শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স রাষ্ট্রপতির পদত্যাগ , দৈনিক বিজয় একাত্তর নিশ্চিত তিনি যাচ্ছেন, সময়ও কম আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক !

শাহজালালে অগ্নিকাণ্ড: পুড়েছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের সরঞ্জামসহ স্কয়ার ফার্মা-ওয়ালটনের পণ্য

এস এম আকবর আলী ★ / ৪৮৪ Time View
Update : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

শেয়ার করুন এবং ফলো করুন………………

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ১৮ টন সরঞ্জাম পুড়ে গেছে। গত ৬ দিন আগে রাশিয়া থেকে এসব মালামাল দেশে আসে। রোববার (১৯ অক্টোবর) খালাস হওয়ার কথা ছিল।

মমতা ট্রেডিং কোম্পানি নামে সংশ্লিষ্ট সিএন্ডএফ প্রতিষ্ঠানের এক প্রতিনিধি বিষয়টি দৈনিক বিজয় একাত্তর কে নিশ্চিত করেছেন।

এছাড়াও স্কয়ার ফার্মা, ওয়ালটনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের আমদানি পণ্য আগুনে পুড়ে গেছে।

জানা গেছে, প্রতি সপ্তাহে শুক্র ও শনিবার বন্ড বহির্ভূত আমদানি পণ্য খালাস বন্ধ থাকে। তবে কুরিয়ারে আসা ডকুমেন্টস শনিবার অর্ধদিবস ও অন্য ৫দিন খালাস হয়। পুরো খালাস প্রক্রিয়ার দায়িত্বে থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, যা নিয়ন্ত্রণ করে সিভিল অ্যাভিয়েশন।

অন্যদিকে অগ্নিকাণ্ডের প্রায় ২২ ঘণ্টা পর রোববার বিজিএমইএ ও বিকেএমইএ প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন।

এর আগে শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। পরে খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ৩৭ ইউনিটসহ আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় সিভিল অ্যাভিয়েশন, বিমানবাহিনী ও নৌবাহিনী। অবশেষে দীর্ঘ ৭ ঘণ্টা প্রচেষ্টার পর রাত সোয়া ৯টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন।

এদিকে ভয়াবহ এ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে গিয়ে আনসারের ১৭ জন সদস্য ছাড়াও ফায়ার সার্ভিসের দু’জন সদস্য আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল জানিয়েছেন, অতিরিক্ত বাতাস থাকায় আগুন নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হয়েছে। পাশাপাশি ভেতরে কার্গো রাখার জায়গাও খোপ খোপ থাকায় আগুন নেভাতে সময় লেগেছে। তবে তদন্ত শেষে বোঝা যাবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd