• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে।। প্রধান মন্ত্রী হিসেবে নয় বিমসটেকের প্রধান হিসেবে দাওয়াত দিয়েছিল ভারত: রিজভী ঢাবি থেকে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে মিছিল প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র শিক্ষকের কাছ থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট ব্রিকস শীর্ষ সম্মেলনে গৃহীত হলো ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ আশঙ্কাজনক ভাবে বাড়ছে তিন নদীর পানি, তলিয়েছে বহু গ্রাম কর পরিশোধ মামলার রায়, ইউনূসের সব অপকর্মের বিচারের পথ খুলে দিল? মা খুব কষ্ট হচ্ছে, ছাত্রের আকুতি আমাকে নিয়ে যাও’।। মাদ্রাসায় তিন মাস ধরে নিয়মিত শিক্ষকের ধর্ষণের শিকার ছাত্র একদিনেই সারাদেশে ৫০ টিরও বেশি স্থানে আ’লীগে বিক্ষোভ মিছিল ব্রিকস সম্মেলন: দুই যুদ্ধের উত্তাপের মধ্যে ভারতে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা

ফিক্সড ইন্টারনেট প্যাকেজের মূল্য কমলো, কার্যকর আজ থেকেই

বিজয় একাত্তর অনলাইন ডেক্স ★ / ৭৭৩ Time View
Update : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

শেয়ার করুন………….
দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি গ্রাহককে ৭০০ টাকার ফিক্সড ইন্টারনেট প্যাকেজ ৫০০ টাকায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে

এই সিদ্ধান্ত ১ জুলাই (মঙ্গলবার) থেকে কার্যকর হবে।
বর্তমানে আইএসপি শিল্পে কোনো আইএসপি- থানা ভিত্তিক, জেলা ভিত্তিক, বিভাগীয় বা নেশন ওয়াইড আইএসপি ৫ এমবিপিএস-এর প্যাকেজ দেয় না। আইএসপিগুলো কমবেশি গড়ে ১০ এমবিপিএস ব্যান্ডউইথ দিয়ে থাকে। সেই অনুযায়ী আইএসপিএবি ৫০০ টাকা থেকে প্যাকেজ শুরু করতে যাচ্ছে।

আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম এ প্রসঙ্গে বলেন, স্পিডটেস্ট গ্লোবাল ইনডেস্কে ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় বিশ্বের ১৫৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৮তম। এই সূচকে বাংলাদেশের অবস্থানকে আরও উপরে দেখতে চায় আইএসপিএবি। সেই আলোকে দেশের আইএসপিগুলো কোয়ালিটি অব সার্ভিস (মানসম্মত সেবা) এবং বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবস্থান যেন আরও উপরের দিকে উঠে আসে সেজন্য ১০ এমবিপিএস দিয়ে শুরু করতে যাচ্ছে এবং সরকার যদি সামাজিক দায়বদ্ধতা তহবিল (এসওএফ) ও রেভিনিউ শেয়ার (রাজস্ব ভাগাভাগি) প্রত্যাহার করে নেয় তাহলে আইএসপিগুলো পরবর্তী সময়ে ব্রডব্যান্ডের সংজ্ঞা অনুযায়ী গ্রাহককে ২০ এমবিপিএস ব্যান্ডউইথ নিশ্চিত করতে পারবে বলে আশা পোষণ করে। সেই অনুযায়ী কাজ করে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।

আমিনুল হাকিম আরও বলেন, বেশিরভাগ গ্রাহক মাসিক বিলের সঙ্গে ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে অনিচ্ছা প্রকাশ করে। এই ভ্যাটটা আমরা আদায় করতে পারি না। আইএসপিএবির সদস্যরা একমত হয়েছে যে, সরকারের সঙ্গে একসাথে কাজ করার লক্ষ্যে এবং দেশের উন্নতির জন্য রাজস্ব নিশ্চিত করতে গ্রাহকের কাছ থেকে ৫ শতাংশ ভ্যাট আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেবে।

তিনি জানান, গ্রাহকদের লাইসেন্সধারী আইএসপির কাছ থেকে ইন্টারনেট সংযোগ গ্রহণ এবং প্রতি সংযোগের মাসিক ফির সাথে বর্তমান সরকারের নিয়ম অনুযায়ী ৫ শতাংশ ভ্যাট প্রদান করতে এবং গ্রহকদের মাসিক বিল পরিশোধের সময় রিসিট প্রদান করতে আইএসপিদের অনুরোধ জানিয়েছে আইএসপিএবি।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd