• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শ্রমিক আন্দোলনে নিহত তরুণের লাশ নিয়ে বাড়ি ফিরলেন স্বজনরা, বিএনপি নেতা কর্মীদের বেধড়ক পিটনিতে তৌফিকের মৃত্যু হয় বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন গাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা তত্বাবধায়ক কে হবেন তা জানালেন স্বরাষ্ট্র মন্ত্রী অপরাধী শিক্ষকদের বাঁচাতে সত্য আড়াল করলে মাদ্রাসার চূড়ান্ত ক্ষতি হবে: শায়খ আহমাদুল্লাহ টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ নিষিদ্ধ হওয়ার পরও ক্রিপ্টো লেনদেনে ১৩তম স্থানে বাংলাদেশ ভারতকে শেখ হাসিনার ধন্যবাদ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত

অধিনায়কের দায়িত্ব পেলেন সাকিব

বিজয় একাত্তর ডেক্স ★ / ৬১৩ Time View
Update : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

শেয়ার করুন এবং ফলো করুন ★
আসন্ন আবুধাবি টি-টেন লিগে নতুন ফ্র্যাঞ্চাইজি রয়েল চ্যাম্পসের অধিনায়কের দায়িত্ব পালন করবেন সাকিব আল হাসান। শনিবার (০৮ নভেম্বর) এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। তরুণ এবং অভিজ্ঞ ক্রিকেটারদের সমন্বয়ে ভারসাম্যপূর্ণ দল গড়েছে দলটি।

চলতি মাসের ১৯ তারিখ টি-টেন লিগে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে রয়েল চ্যাম্পস। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দলটির প্রথম ম্যাচের প্রতিপক্ষ ভিস্তা রাইডার্স। দলের নেতৃত্বের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত সাকিব।

তিনি বলেন, ‘রয়েল চ্যাম্পসের নেতৃত্ব দেওয়া আমার জন্য সত্যিই এক বড় সম্মান। এত প্রতিভাবান খেলোয়াড় ও দক্ষ কোচিং স্টাফের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত। আমরা মাঠের ভেতরে-বাইরে দুজায়গাতেই দারুণ কিছু উপহার দিতে চাই এবং দর্শকদের জন্য এক উত্তেজনাপূর্ণ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মৌসুম উপস্থাপন করতে চাই। নতুন দল হিসেবে আমাদের উদ্যম ও শক্তিই হবে সবচেয়ে বড় প্রেরণা।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd