• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে।। প্রধান মন্ত্রী হিসেবে নয় বিমসটেকের প্রধান হিসেবে দাওয়াত দিয়েছিল ভারত: রিজভী ঢাবি থেকে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে মিছিল প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র শিক্ষকের কাছ থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট ব্রিকস শীর্ষ সম্মেলনে গৃহীত হলো ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ আশঙ্কাজনক ভাবে বাড়ছে তিন নদীর পানি, তলিয়েছে বহু গ্রাম কর পরিশোধ মামলার রায়, ইউনূসের সব অপকর্মের বিচারের পথ খুলে দিল? মা খুব কষ্ট হচ্ছে, ছাত্রের আকুতি আমাকে নিয়ে যাও’।। মাদ্রাসায় তিন মাস ধরে নিয়মিত শিক্ষকের ধর্ষণের শিকার ছাত্র একদিনেই সারাদেশে ৫০ টিরও বেশি স্থানে আ’লীগে বিক্ষোভ মিছিল ব্রিকস সম্মেলন: দুই যুদ্ধের উত্তাপের মধ্যে ভারতে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা

সংবাদ সম্মেলন করে এনসিপির ৪ নেতার পদত্যাগ

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা ★ / ২০৪ Time View
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

শেয়ার করুন……………..
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মাদারীপুরের শিবচর উপজেলা সমন্বয় কমিটি থেকে চার নেতা পদত্যাগ করেছেন। শনিবার (৯ আগস্ট) বিকেলে শিবচর প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।

পদত্যাগকারী সদস্যরা হলেন শিবচর উপজেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী শাকিল খান, সদস্য মো. রিয়াজ রহমান, সদস্য মহিউদ্দিন, সদস্য কাজী রফিক।

গত ১৫ জুন কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর যৌথ স্বাক্ষরিত চিঠির মাধ্যমে শিবচর উপজেলা সমন্বয়ক কমিটি ঘোষণা করা হয়।

এই কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে তিন মাস অথবা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন না হওয়া পর্যন্ত।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. রিয়াজ রহমান। তিনি বলেন, গভীর ভাবনা ও পর্যবেক্ষণের পর আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, ব্যক্তিগত কারণেই আমি এনসিপির সব ধরনের দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি নিচ্ছি। সবাই আমার পাশে ছিলেন, কৃতজ্ঞতা জানাই।

তারা বলেন, শিবচর উপজেলায় দল পরিচালনার দায়িত্ব কিছু অযোগ্য ও বিতর্কিত ব্যক্তির হাতে ন্যস্ত করা হয়েছে, যারা আদর্শিক, নৈতিক ও সাংগঠনিকভাবে সম্পূর্ণ অযোগ্য। এর ফলে দলের প্রকৃত, নিষ্ঠাবান ও ত্যাগী কর্মীরা যথাযথ মর্যাদা ও মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছে বলে তারা জানান।

তারা আরো বলেন, আমরা কোনো রাজনৈতিক পরিবার থেকে আসিনি। কোটা আন্দোলনসহ বিভিন্ন সময়ের গণ-আন্দোলনে ছাত্রসমাজের পাশে থেকে সক্রিয়ভাবে অংশ নিয়েছি।

দীর্ঘ আত্মবিশ্লেষণ ও গভীর চিন্তা-ভাবনার পর আমরা সজ্ঞানে ও সম্পূর্ণ স্বেচ্ছায় জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। বর্তমানে আমরা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নই।
শিবচরবাসীর কাছে ক্ষমা চেয়ে তারা বলেন, আমাদের কর্মকাণ্ডে যদি কারো মনে আঘাত লেগে থাকে, তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত—দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd